পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্য বাহি বিদ্যাপিঠ কে এম লতিফ ইনিস্টিটিউশন এর পূর্বের এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ছয় মাসের জন্য পুনঃরায় এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ২২/০১/২০২৪ ইং তারিখে স্মারক নং বশিবো/ বিঅ/২০২৪/২২৩৫ এর পত্রের মাধ্যমে নতুন চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় মঠবাড়িয়া উপজেলা পরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নাসিমা বেগম শিক্ষক সদস্য, মোঃ কামাল খান অভিভাবক সদস্য, প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়।
উল্লেখ্য ১৮/০৬/২০০৯ ইং তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল,মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিধানমালা ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী উল্লেখিত চার সদস্য সমন্বয়ে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। যাহার মেয়াদ ২২/০১/২০২৪ ইং থেকে আগামী ২১/০৭/২০২৪ ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। বলে জানাজায়।
মঠবাড়িয়া উপজেলার জনপ্রিয় এ নেতা কে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত করার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়া কে এম লতিফ ইনিস্টিটিউশন এর পুনরায় এডহক কমিটি অনুমোদন
-
আঃ রহমান আল নোমান (পিরোজপুর) - আপডেট সময় ০৬:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- ৭২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















