ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

বাণিজ্যমেলায় মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকায় ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলছে। রোববার (২১ জানুয়ারি) রাজধানীর সন্নিকটে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় মিনিস্টারের প্যাভিলিয়নেও যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও তার ছেলে আল আকসা তানজিম খানের সঙ্গে কথা বলেন। তিনি প্যাভিলিয়নে ঘুরে ঘুরে পণ্য দেখেন এবং সেসবের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রী ইলেকট্রনিকসের পণ্যসামগ্রী ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে মিনিস্টারের অগ্রগতি দেখে খুশি হন। বিশেষ করে মিনিস্টার ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, হোম অ্যাপ্লায়েন্সেস, হিউম্যান কেয়ার পণ্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য রপ্তানির ব্যাপারে তাগিদ দেন তিনি। এ ছাড়া শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

পরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ গণমাধ্যমকে বলেন, দেশীয় ইলেকট্রনিকস পণ্যের বাজার দিন দিন অগ্রসর হচ্ছে। মিনিস্টার ইলেকট্রনিকস সব সময় চেষ্টা করে মানুষের সাধ্যের মধ্যে সর্বোচ্চ গুণসম্পন্ন পণ্য সরবারহ করতে। বাণিজ্যমেলা উপলক্ষে মিনিস্টার ইলেকট্রনিকসের পণ্যের ওপর রয়েছে বিশেষ মূল্যছাড়। আশা করি, এই মেলায় ক্রেতা ও দর্শনার্থীরা এসে হতাশ হবেন না।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌ , বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম প্রমুখ।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পিএস ৪১, জেনারেল ৪৪ ও ৪৫ নম্বর স্টলে মিনিস্টারের ইলেকট্রনিকস ও হিউম্যান কেয়ার পণ্য পাওয়া যাচ্ছে। মেলা থেকে পণ্য কিনলে বিশেষ ছাড়সহ বিভিন্ন ধরনের উপহার মিলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

বাণিজ্যমেলায় মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪