ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাবনায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রাজা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রবিবার পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈশ্বরদী, পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হওয়ার সম্ভাবনা থাকায় বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের সঙ্গে পরামর্শক্রমে আগামী ২২/০১/২০২৪ তারিখ পাবনার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক একাডেমিক কার্যক্রম এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।’

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রাজা বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভবনায় প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পরদিন যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে।

পাবনার জেলা প্রশাসক আসাদুজ্জামান বলেন, ১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পাবনার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

পাবনায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪