ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

রাজশাহীতে বিআরটিএ অফিসে দুদকের ঋুটিকা অভিযান ও নথিপত্র জব্দ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যালয়টিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা অফিস থেকে বেশকিছু নথিপত্র জব্দ করেন। এছাড়া দুদক কর্মকর্তারা বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।

দুদকের এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন। তিনি জানান, তাদের কাছে অভিযোগ ছিল, রাজশাহী বিআরটিএ অফিসের কতিপয় কর্মকর্তাকে ঘুষ না দিলে অনেককেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়।

এমন অভিযোগের ভিত্তিতে আজ অভিযান চলে।

সাজ্জাদ হোসাইন আরও বলেন, দুদক কমিশনেও অভিযোগ গেছে যে, এখানে ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়।

কমিশনের নির্দেশনা মোতাবেক এই অভিযান চালানো হয়। এ সময় বেশকিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্রও জব্দ করা হয়েছে। লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করে জানতে চাওয়া হবে তারা ঘুষ দিয়েছেন কি না। এর সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

প্রথম দিনের অভিযানে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা দিয়ে কমিশনে আরেকটি প্রতিবেদন পাঠাবেন বলে জানান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক।

বিআরটিএ কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগে বিষয়ে তিনি বলেন, যে কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের যে কারও বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। অভিযোগ পেলে তার সত্যতা খুঁজে দেখবে দুদক। অভিযোগ তদন্তের পর তার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, না হলে নয়।

অভিযোগের বিষয়ে বিআরটিএ’র রজাশাহী সার্কেলের সহকারী পরিচালক (এডি) মোশারফ হোসেন বলেন, ঘুষ না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, এমন অভিযোগ অমূলক। এটা সত্য নয়। প্রতিটা পরীক্ষার সময়ই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের একজন করে প্রতিনিধি থাকেন। তারা তাদের সহযোগিতা করেন। যেটা হয় তা হলো প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ ড্রাইভিং লাইসেন্স করার জন্য বের হলেই তাকে মধ্যস্বত্বভোগীদের কেউ ধরে ফেলে। তারা এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙায়। আর অফিসেও কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তবে বুঝতে পারলেই সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিআরটিএ অফিসে দুদকের ঋুটিকা অভিযান ও নথিপত্র জব্দ

আপডেট সময় ১১:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪