ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষি জমি খননের অপরাধে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শনিবার বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে অবৈধভাবে ফসলি জমি ভেকুর মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে চন্দন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে ও ফসলি জমি নষ্ঠ করে আসছিল কিছু ভূমি দস্যুরা। স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ২০ জানুয়ারী শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে দক্ষিণ বিজয়পুর গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক চন্দন চক্রবর্তী ওরফে চন্ডীকে একলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, ভেকু দিয়ে মাটি তোলার কারণে পাশের ফসলী জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হয় এবং এর ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়া এই মাটি পরিবহন করতে বড় ট্রাক্টরের কারণে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে।জেলাপ্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফসলী জমি রক্ষার্থে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষি জমি খননের অপরাধে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪