ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই মাংস বিক্রেতার মারামারিতে নিহত ১

রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌর বাজারের দুই মাংস বিক্রেতার মারামারিতে ছুরির আঘাতে একজন নিহত হয়েছেন বলে জানা যায়।

শনিবার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে আড়ানী পৌর বাজারের মাংস কেনাবেচাকে কেন্দ্র করে কথাকাটাটির একপর্যায়ে খোকন মামুনকে ছুরির আঘাত করে। পরে হাসপাতালে যাওয়ার পথেই মামুনের (৩২) মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়।

নিহত মামুন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের রহিম আলীর ছেলে। মিজানুর রহমান খোকন একই এলাকার বক্স আলীর ছেলে।

আড়ানী পৌর বাজারের মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, মাংস কেনাবেচাকে কেন্দ্র করে কথাকাটাটির একপর্যায়ে খোকন মামুনকে ছুরির আঘাত করে। এ অবস্থায় স্থানীয়রা আহত মামুনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে রাস্তায় মামুনের মৃত্যু হয়।

এ বিষয়ে বাঘা থানারে ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনার স্থানে গিয়েছিলাম। নিহত মামুন এবং খোকন তারা আপন মামাতো-ফুফাতো ভাই। দুজনেই মাংস বিক্রেতা, মামুন মাংস কম দামে বিক্রি করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে খোকনকে। মেডিকেল যাওয়ার পথেই মামুনের মৃত্যু হয়। লাশ এখন রাজশাহীতে রয়েছে। এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

দুই মাংস বিক্রেতার মারামারিতে নিহত ১

আপডেট সময় ০৪:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪