ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় দুই হাসপাতালকে লাখ টাকা জরিমানা, অপারেশন থিয়েটার বন্ধ

কুমিল্লা নগরীর দুটি হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এ দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ১ লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর মনোহরপুর এলাকায় কুমিল্লা পপুলার হাসপাতাল এবং রেসকোর্স এলাকায় কুমিল্লা স্কয়ার হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করে। এ সময় ওই দুটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক টিম।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। সহযোগিতায় ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে হাসপাতাল দুটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শর্তপূরণ না করা পর্যন্ত হাসপাতাল দুটির অপারেশন থিয়েটার ও এক্সরে রুম বন্ধ থাকবে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, প্রতিষ্ঠান দুটিতে অপারেশন থিয়েটার পরিচালনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা হয়নি। তাই অপারেশন থিয়েটার দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা স্কয়ার হসপিটালের এক্সরে রুমও বন্ধ করা হয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবামূল্য তালিকা প্রকাশ্যে না থাকাসহ নানান অভিযোগে হাসপাতাল দুটিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কুমিল্লায় ১০৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। যাদের কোনো প্রকার লাইসেন্স নেই। ওই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অনিয়মের নানান অভিযোগ। সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবে স্বাস্থ্য বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

কুমিল্লায় দুই হাসপাতালকে লাখ টাকা জরিমানা, অপারেশন থিয়েটার বন্ধ

আপডেট সময় ০২:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪