ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বরুড়া উপজেলায় এমপি শামীমের কম্বল বিতরণ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় দিনব্যাপি বিভিন্ন ইউনিয়নে শীতার্ত, অসহায় এবং দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এসকিউ ফাউন্ডেশন। কুমিল্লা-৮ বরুড়া আসনের নবিনর্বাচিত সংসদ সদস্য এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এজেডএম শফি উদ্দিন শামীম নিজে উপস্থিত থেকে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ সকল কম্বল বিতরণ করেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ৯নং দক্ষিণ শিলমূড়ী ইউনিয়নের শিলমূড়ী আর আর উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে এ জেড এম শফি উদ্দিন শামীম এমপি বলেন, নির্বাচনের পর; সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, আমি রাজনীতি করি গরিব দুঃখী মানুষের জন্য।
আজকে যে কম্বল বিতরণ করছি, এগুলো আপনাদের জন্য আমার উপহার। আপনারা যে কোন সমস্যা বা অসুবিধার সম্মুখীন হলে চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে সে সংবাদ আমার নিকট পৌছে যাবে। তাদের মাধ্যমে আপনাদের সাথে সবসময় আমার যোগাযোগ থাকবে। আমি সবসময় আপনাদের সুখে দুখে পাশে থেকে সহায়তা করব। আগামী ৫ বছর আপনাদের সাথে থেকে উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এসময় বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, ৯নং দক্ষিণ শিলমড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন ভূইয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা জুলফুর রহমান, বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহ্বাজ জাহাঙ্গীর হোসেন মজুমদার, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মন্নান, শিলমূড়ী আর আর উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বাচ্চু মিয়া, ইয়াং ব্রাদার্স সোসাইটির সভাপতি শিক্ষক নারায়ন চন্দ্র শীল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শরীফ উদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড মেম্বার নিখিল চন্দ্র দাস, ২নং ওয়ার্ড মেম্বার গোলাফ হোসেন মজুমদার, সাবেক মেম্বার সোলাইমান খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, ছাত্র-শিক্ষক-অভিভাবক সহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বরুড়া উপজেলায় এমপি শামীমের কম্বল বিতরণ

আপডেট সময় ১২:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪