ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমি গরুর গাড়ির চাকা পাম্প দেওয়া লাগে না: এমপি কালাম

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেছেন, ‘আপনারা গরুর গাড়ির চাকা দেখেছেন সেখানে কিন্তু পাম দিতে হয় না। আপনারা মনে করবেন, আমি গরুর গাড়ির চাকা, আমাকে পাম্প দিতে হয় না। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা কিন্তু ২০০৮ সালে হঠাৎ করে রাজনীতিতে আসা মানুষ নই। ১৯৮৬ সাল থেকে নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি করে এসেছি। যারা জন্মসূত্রে আওয়ামী লীগ তাদেরই একজন আমি আবুল কালাম আজাদ। আমি এক লক্ষ আট হাজার ভোট পেল নির্বাচিত হয়েছি। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি আমি তিন লক্ষ ৬ হাজার ভোটারের এমপি। এমপি কালাম আরো বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন। আমার কাছে আপনাদের আসতে হবে না। আমি আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, আপনাদের গ্রামে গ্রামে গিয়ে সমস্যার কথা শুনব। সেই সমস্যার আলোকে তা সমাধান করব।

আমাকে একটু সময় দেবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এই বাগমারাকে স্মার্ট এবং মডেল বাগমারা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমি নির্বাচনের ক্যাম্পেইন করতে গিয়ে বাগমারার বিভিন্ন এলাকায় দেখেছি ভাঙ্গাচোরা রাস্তাঘাট। আমি ভোটারদের আশ্বস্ত করেছি আমি নির্বাচিত হলেই রাস্তাঘাটের সংস্থার করব। তাই আপনারা দ্রুত প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ভাঙ্গাচুরা রাস্তাঘাটের তালিকা করেন। যত দ্রুত সম্ভব আমি এসব রাস্তাঘাটের সংস্কার করবো । বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাগমারার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমি গরুর গাড়ির চাকা পাম্প দেওয়া লাগে না: এমপি কালাম

আপডেট সময় ০৭:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪