সারাদিন জুড়ে সূর্যের দেখা মিলছে কিছু সময়ের জন্য। সারাদিন জুড়ে ঘনো কুয়াশা ও ঠান্ডা শীতল বাতাস ঘিরে থাকে চার পাশ। বেঘাত ঘঠেছে মানুষের জীবন যাপন ও কার্যক্রমের ঘনো কুয়াশার শীতে অথিষ্ট হয়ে পরেছেন নিম্নআয়ের শ্রমজিবী এবং খেটে খাওয়া মানুষ।
থমথমে কুয়াশার মাঝে শীতে কাপছে গোটা উওরবঙ্গ। প্রবল ঠান্ডা মাঝেও জিবিকা নির্বাহের জন্য বেরিয়ে পরছে রংপুর জেলার গংগাচড়া উপজেলার মানুষ যারা দিন আনে দিন খায়।
বিশেষ করে গংগাচড়া উপজেলার তিস্তা পারের মানুষ এবং চরাঞ্চলগুলোতে শিতল বাতাস ও শীতের প্রকোপ বেশি।
এদিকে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন ছোট বড় সবধরনের মানুষ। ঠান্ডাজনিত সমস্যার কারনে বেড়েই চলছে হাসপাতালে রুগীর সংখ্যা।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া প্রতিনিধি। 





















