ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হলেন পুলিশ অফিসার আরিফ

বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার দক্ষিণ চর দোয়ালী গ্রামের কৃতি সন্তান আরিফুর ইসলাম রিপন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পল্লীগীতি শিল্পী হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

শনিবার (১৩ জানুয়ারি) শিল্পী আরিফুর ইসলাম রিপন বিষয়টি ঢাকা মেইল, সহ গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভূক্ত করার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় গত বছরের শেষের দিকে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হয় ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে। ওখানে আরিফুর ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিতব্য পল্লীগীতির অডিশনে তাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তাকে ওই বিভাগে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

তিনি বর্তমানে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত আছেন। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভি ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে থাকেন। এছাড়াও ভোলা কোন সাংস্কৃতিক গানের আড্ডা হলেও সেই মঞ্চেও তাকে দেখা যায়।

আরিফুর ইসলাম রিপন বলেন, অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভিতে) অডিশনে তালিকাভূক্ত শিল্পী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ কৃতিত্ব আমার একার নয়, মা-বাবা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকরা, পরিবার, বন্ধুবান্ধব, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীসহ সবার। এ অর্জনের পেছনে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্ন পূরণের লক্ষে সকলের দোয়া কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হলেন পুলিশ অফিসার আরিফ

আপডেট সময় ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪