রংপুরের মিঠাপুকুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কোন কিছু তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশি মত চালাচ্ছে প্রশাসনিক কার্যক্রম।এমনি অভিযোগ করলেন নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক আবুল কাশেম।
তিনি দৈনিক আমাদের মাতৃভূমিকে জানান, শিক্ষকদের বিষয়ভিত্তিক ট্রেনিং হয় আমার স্থলে উক্ত বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শিক্ষিকা রুবি বেগমকে প্রশিক্ষণ করান এবং আমি প্রশিক্ষণ থেকে বঞ্চিত হই। আমি নির্যাতিত একজন শিক্ষক গত ১৯/০১/২০২৩ সালে বিদ্যালয় থেকে আমাকে চূড়ান্ত অব্যহতির আদেশ দানের জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে আপিল এন্ড আরবিট্রেশন কমিটিতে প্রেরণ করেন। বোড কর্তৃপক্ষ বিষয়টি যথাযথ উপস্থাপন ও তত্ত্ব প্রমাণ না থাকায় খারিজ করে বেতন ভাতা প্রদানের নির্দেশ দিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর কর্তৃক নির্দেশপত্র প্রদান করে যার স্মারক নং-২/এস/১০৪৭/৪১৭(১০), তাং- ২২/০৬/২০২৩ ও স্মারক নং-২/এস/১০৪৭/৫৪৭(১১) তাং-১৮/০৭/২০২৩ তারিখে স্বাক্ষরিত আদেশে বলা হয় যে সহকারী শিক্ষক (মৌলভী)আবুল কাশেমকে বিদ্যালয়ে যোগদান ও বেতন ভাতা প্রদান করার জন্য নির্দেশ দেন। এমন আদেশের পরেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলে ছুটি দেখিয়ে বেতন দিচ্ছেন। তিনি বিদ্যালয়ে উপস্থিত থাকিলেও বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছুটি দেখোচ্ছেন অথচ তিনি অদ্যবধি পযন্ত কোন ছুটির জন্য আবেদন করেন নাই। শিক্ষক কর্মচারী উপস্থিতি প্রত্যয়ন পত্রে ছুটি দেখাচ্ছেন। তাছাড়াও তাকে দৈনিক শিক্ষক হাজিরা খাতা ও শ্রেণিকক্ষে পাঠদান করা থেকে বিরত রাখছেন এবং আমি বার বার আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছি না।
সরজমিনে প্রতিবেদক তথ্য সংগ্রহ ও মৌলবি শিক্ষকের কাগজপত্র দেখা যায় দেখা যায়, মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গত তিন বছর থেকে মৌলবি শিক্ষকের বেতন শীতে ছুটি লেখা তবুও বেতনের অনুমতি সিটে স্বাক্ষর করছেন নাম প্রকাশ না কর তোরা শর্তে একজন শিক্ষক দৈনিক মাতৃভূমিকে জানায়, আমাদের শিক্ষা অফিসার শিক্ষকদের রাজনৈতিক কাজে ব্যবহার করতেন আদেশ না মানলে নানান হয়রানির শিকার করতেন শিক্ষকদের বরাদ্দকৃত অনুদানের টাকাও তিনি কলমের খোচায় মেরে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসা করা হলে তিনি দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, উক্ত মৌলভী শিক্ষককে কেন স্কুলে যোগদান করা হয়নি বিষয়টা আমরা জানি না তবে তার বেতন ভাতা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহিদুল ইসলাম উত্তরবঙ্গ আবাসিক প্রতিনিধি। 





















