গত বুধবার (১০জানুয়ারি ২০২৪) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে
০৮টি দেশীয় অস্র, ৩০০পিস ইয়াবা,১কেজি ২৮০গ্রাম গাঁজা ও নগদ ৭৪৭০০/- টাকা সহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃতরা হলেন,মৃত কায়সার আহমেদের ছেলে মো: সেকান্দার (৪৮),সিজল হকের মেয়ে খোতেজা বেগম (৪৫),মো: সেকান্দারের দুই ছেলে মো: রুবেল (২৯),ও মো: রুবায়াত (২২),আনিছউদ্দিন শেখের ছেলে ইফতেখার আরাফাত (২২), ও মো: আলমগীরের ছেলে মো: আকিব (ইন্দুর) (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ বাদামতল মুন্সীবাড়ী মুনসুরের ভাড়াটিয়া মো: সেকান্দরের বসত ঘরে সকাল ১১ঃ৩০ হতে প্রায় ০২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০১টি এবং অস্ত্র আইনে অপর আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মনির হোসেন,চট্রগ্রাম: 





















