ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় পিকনিকের বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই স্থানীয় শ্রমিক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলী এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন। তারা সবাই পিকআপের শ্রমিক ছিলেন।

উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পিকনিক বাস ও চকরিয়া থেকে চট্টগ্রামগামী পিকআপ মধ্যে হারবাং কলাবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন যাত্রীর মৃত্যু হয়। বাকি ৪ জন যাত্রীকে উদ্ধারকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পরপরই পিকনিক বাসের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পিকনিক বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল

কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩