ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

বোরহানউদ্দিনে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ- কাজ বন্ধ করে দিলেন এসিল্যান্ড

ভোলার -বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পোল বাজারের পাশ দিয়ে যাওয়া খাল,সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে গত কয়েকদিন যাবত সরকারি খাল দখল করে মাটি দিয়ে ভরাট করে স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ করার অভিযোগ স্থানীয় এক প্রভাবশালী শফিক মাষ্টারের বিরুদ্ধে।

সরকারি খাল দখলকারী শফিক মাষ্টার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো: আমীর হোসেনের ছেলে। সরকারি খাল দখল করে তার স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছে এই খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা কে অবগত করেন।পরে সাংবাদিকদের থেকে তথ্য পেয়ে এসিল্যান্ড নাজমুন হাসান তাৎক্ষণিক গঠনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়ে সাথে সাথে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বোরহানউদ্দিন উপজেলার বৌদ্ধের পোল বাজারের এই খালটি প্রায় শত বছরের পুরনো। কিছু অসাধু লোক ক্ষমতার দাপট দেখিয়ে শত বছরের পুরনো খাল দখল করে স্থাপনা নির্মাণের কাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে আজ আমাদের শত বছরের পুরনো এই খালটি দখলের হাত থেকে রক্ষা পেল। এজন্য আমরা এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী দুঃখ প্রকাশ করে বলেন, শত বছরের এই খালটি দিয়ে পানি যাতায়াত করে। এভাবে দিনের পর দিন খাল দখল হতে থাকলে একসময় খালটি হারিয়ে যাবে তাই এখনই দখলদারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।

অভিযুক্ত শফিক মাষ্টার এর কাছে খাল দখলের বিষয় জানতে চাইলে তিনি বলেন-সরকারি খাল দখলের বিষয়টি এক পর্যায়ে স্বীকার করেন।

উল্লেখিত বিষয় জানতে চাইলে কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব কাজী বলেন-কোন ভাবেই বৌদ্ধের পোলের খালটি অবৈধভাবে কাউকে দখল করতে দেওয়া হবেনা। এইভাবে খাল দখল করতে থাকলে পানি প্রবাহের সকল পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে। আমি এ খাল উদ্ধারের ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করব।

বোরহানউদ্দিন উপজেলার সহকরী কমিশনার (ভূমি) নাজমুন হাসান এর কাছে জানতে চাইলে তিনি জানান, খাল দখল করে অবৈধভাবে স্হাপনা নির্মাণের অভিযোগ পেয়ে, আমি নিজে সরজমিন পরিদর্শন করি। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভাবে অবৈধ স্হাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেই

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব

বোরহানউদ্দিনে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ- কাজ বন্ধ করে দিলেন এসিল্যান্ড

আপডেট সময় ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩