ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

সিলেটে পৌঁছেছেন শেখ হাসিনা

আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছালেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন।

দলীয় সূত্র থেকে জানা যায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রীর সমাবেশে অন্তত চারশ অতিথির জন্য মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ছাড়াও জেলা-উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধি এবং বর্তমান সংসদ সদস্য প্রার্থীরা থাকবেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও থাকছেন বলে দলীয় একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনীর অন্তত ২৫টি ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রায় চার হাজারের অধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. জাকির হোসেন খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

সিলেটে পৌঁছেছেন শেখ হাসিনা

আপডেট সময় ০৪:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩