ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

গোয়াইনঘাটে শিশুশিল্পীর উপর স্কুল শিক্ষকের অমানবিক নির্যাতনের অভিযোগ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও শিশুশিল্পী আহমদ আল নাফিসের উপর ইংরেজি শিক্ষক আব্দুস শুকুর কর্তৃক রোলকলে সাড়া না দেওয়ার কারণে বাঁশের কঞ্চি দিয়ে ক্লাসে উপর্যুপরি বেত্রাঘাত ও কানধরে ওঠবস করিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণকালে সাংবাদিকদের কাছে তার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়। ওই শিক্ষার্থী উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপির আটলিহাই গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনার পর সন্ধ্যায় শিক্ষার্থী নাফিসের মা সাহেদা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষার্থী নাফিস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাসে প্রেজেন্টেশনে সাড়া দেওয়ার পরও স্যার আমাকে বাঁশের কঞ্চি দিয়ে উপর্যুপরি পিটিয়েছন, কানধরে ওঠবস করিয়েছেন, দেড়টায় ছুটি হলেও ক্লাসে আটকে রাখেন তিনি। পরে আমি ২টার দিকে বাড়িতে ফিরি।

অভিযোগের বিষয়ে স্কুল শিক্ষক আব্দুস শুকুর সত্যতা স্বীকার করে বলেন সে একটু বেয়াদবি করেছে। প্রেজেন্টেশনের সময় প্রেজেন্ট দেই নাই। আমিও তার উপর একটু বেশি করে ফেলছি। তিনি জানান, ঘটনার পর আমি তার মায়ের সাথেও কথা বলেছি।

জানতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরিফ উদ্দীন বলেন, আমরা এই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ায় লড়বো। প্রতিবছর এরকম তিন-চারটি ঘটনা ঘটলেও ভয়ে কেউ কথা বলতে চায় না।
আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশ মোহন দেব বলেন, আমরা এই বিষয়টি নিয়ে সমাধানের জন্য বৈঠকে রয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দে বলেন, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আপনার কাছ থেকে শুনলাম।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন অভিযোগের সত্যতা স্বীকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

গোয়াইনঘাটে শিশুশিল্পীর উপর স্কুল শিক্ষকের অমানবিক নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ১২:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩