সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

সৎবোনের সঙ্গে বিয়ে, তুতানখামেনের মমি ঘিরে ‘অলৌকিক’ ঘটনা

মিশরের ইতিহাসে সম্রাটদের বিচিত্র কাহিনি এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এর মধ্যে অন্যতম হলেন প্রাচীন মিশরের সম্রাট বা ফারাও তুতানখামেন। তার মৃত্যুর কারণ এখনও রহস্যাবৃত। বলা ভালো, তার মমিকে ঘিরে অভিশাপের কাহিনি এবং তার সমাধি থেকে প্রাপ্ত প্রবল দামি সব সামগ্রীর কথা আজও রোমাঞ্চিত করে অগণিত মানুষকে। ১০০ বছর আগে এই মমির হদিস পাওয়া যায়। যা এখনও চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মাত্র ৯ বছর বয়সে ফারাও হয়েছিলেন তুতানখামেন। ১০ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি। কিন্তু কীভাবে তার মৃত্যু হল সে নিয়ে নানা মুনির নানা মত রয়েছে।

সেই অভিযানে পাথরের তৈরি একটি বাক্স খুঁজে পাওয়া গিয়েছিল। তার মধ্যে মোট তিনটি শবাধার রাখা ছিল। তিনটি শবাধারের একটি ছিল পুরু সোনার তৈরি। ওই কফিনের মধ্যেই পাওয়া যায় তুতেনখামেনের প্রায় তিন হাজার বছর আগেকার মমি।

এরপর ওই মমি নিয়ে দশকের পর দশক ধরে নানা গবেষণা চলেছে। একসময় দাবি করা হয় যে এক্সরে রিপোর্টে তুতানখামেনের মাথার পেছনের দিকে আঘাত ও রক্ত জমাট বাঁধার চিহ্ন পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হয় যে তাকে হত্যা করা হয়েছিল।

dhakapost

কিন্তু পরে ডিএনএ পরীক্ষার ফলে আবার জানা যায়, মস্তিষ্কে ম্যালেরিয়ার জীবাণুর সংক্রমণেই অকালমৃত্যু হয়েছিল কিশোর ফারাওয়ের। কোনো কোনো গবেষণায় আবার দাবি করা হয়েছে, মিশরের ওই ফারাওয়ের রক্তে লোহিত রক্তকণিকার অভাব ছিল। জিনগত সমস্যার কারণে কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আবার অনেকে দাবি করেছেন, ক্ষমতা দখলের লোভে তার স্ত্রী আনেখসেনামুনই নাকি এক রথচালককে দিয়ে তাকে হত্যা করান। তুতানখামেনের মৃত্যু নিয়ে যেমন নানা গল্পকথা রয়েছে, তেমনই তার তথাকথিত অভিশাপ নিয়েও বিভিন্ন রটনা শোনা যায়। নানা অলৌকিক ঘটনার কাহিনিও এই সুবাদে বাজারে চলে।

ফারাওদের রাজমুকুটে ফণা তোলা গোখরা সাপের প্রতিকৃতি থাকত। শোনা গিয়েছিল, যেদিন তুতানখামেনের সমাধি উন্মুক্ত করা হয়, সে দিন ঘরে ফিরে কার্টার দেখেন যে একটি মিশরীয় গোখরা তার পোষা হলুদ ক্যানারি পাখিটিকে গিলে খাচ্ছে।

প্রথম বিশ্বযুদ্ধের পর তুতানখামেনের সমাধির খোঁজে যখন আবার অনুসন্ধান শুরু করেছিলেন কার্টার, সে সময় খননকাজের জন্য অর্থ সাহায্য করেছিলেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন। কথিত আছে, দাড়ি কাটতে গিয়ে কার্নারভনের গাল কেটে গিয়েছিল। এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এর জেরেই তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ১৯২৩ সালের ৫ এপ্রিল কায়রোতে তার মৃত্যু হয়।

একই দিনে লন্ডনে তার পোষা কুকুরটিরও মৃত্যু হয়। একই দিনে এই দুই মৃত্যু ঘিরে অলৌকিক কাহিনি ছড়িয়ে পড়ে চারদিকে। অনেকে বলেন, কার্নারভন নাকি মৃত্যুর আগের দিন কিছু অতিপ্রাকৃত বিষয় লক্ষ্য করেছিলেন।

dhakapost

তুতানখামেনের মমি উদ্ধারে খননকাজের সঙ্গে যুক্ত লোকদের পরিবারের কারও কিছু অঘটন ঘটলে মমির অভিশাপের গল্প জুড়ে দেওয়া হতো। কার্নারভনের এক সৎভাইয়ের অন্ধ হয়ে যাওয়ার নেপথ্যেও মমির অভিশাপকেই দায়ী করা হয়।

আবার কার্টারের এক সহযোগী আর্সেনিকের বিষক্রিয়ায় মারা যান, সেটাও নাকি মমির অভিশাপের কারণে। যদিও কার্টার সুস্থ শরীরে ৬৪ বছর পর্যন্ত বেঁচে ছিলেন।

শোনা যায়, তুতানখামেনের ছিলেন প্রভাবশালী ফারাও চতুর্থ আমেনহোটেপ বা আখেনাটেনের পুত্র তথা জামাই। আখেননাতেনের অন্যতমা স্ত্রী ছিলেন সুন্দরী নেফারতিতি। তাদের পুত্রসন্তান ছিল না। শুধু সাত কন্যা ছিল। তাদেরই এক কন্যার সঙ্গে তুতানখামেনের বিয়ে হয়। তবে তুতেনখামেনের পিতা ঠিক কে তা আজও জানা যায় না।

তুতানখামেনের বাবা ও মা ভাই-বোন ছিলেন। বাবা ও মায়ের দেখানো পথ অনুসরণ করেছিলেন তুতানখামেনও। সৎবোন আনেখসেনামুনকেই বিয়ে করেছিলেন তিনি। সেটাই ছিল সেই সময়কার মিশরীয় রাজবংশের রীতি। মিশরের ১৮তম রাজবংশের সবচেয়ে কম দিনের ফারাও ছিলেন তুতানখামেন। খ্রিস্টপূর্ব ১৩৪১ অব্দে সম্ভবত আমরানাতে তার জন্ম।

তুতানখামেনের সমাধি থেকে বিপুল ঐশ্বর্যের সম্ভার পাওয়া গিয়েছিল। মিশরের ইতিহাসে সবচেয়ে ছোট এই সমাধির মধ্য থেকে পাওয়া গেছে ৫৩৯৮টি অপরূপ সামগ্রী। বহুমূল্য রত্নরাজি ছাড়াও উল্কাপিণ্ডের ধাতু দিয়ে নির্মিত সুদৃশ্য ছোরা, হাতির দাঁতের হাতল লাগানো উটপাখির পালকের হাতপাখাও পাওয়া গিয়েছিল।

এছাড়াও তার সমাধি থেকে পাওয়া গেছে অপূর্ব সুন্দর কারুকাজ করা কাঠের মূর্তি। কাঠের তৈরি কিছু কাল্পনিক জীবজন্তুর মূর্তিও সেই সমাধি থেকে পাওয়া গিয়েছিল। তা নিয়েও রহস্য দানা বেঁধেছে।

তুতানখামেনের মৃত্যুর সঙ্গে সঙ্গে মিশরের ইতিহাসের ১৮তম রাজবংশের পরিসমাপ্তি ঘটে। কিন্তু এত বছর পরও তাকে ঘিরে কৌতূহলের সমাপ্তি ঘটেনি। ‘অভিশপ্ত মমি’-র কাহিনিমালার জন্মই হয় মূলত তুতেনখামেনের মমি আবিষ্কারকে ঘিরে। তা নিয়ে অগণিত সাহিত্য রচিত হয়েছে, নির্মিত হয়েছে এবং হয়ে চলেছে রাশি রাশি সিনেমাও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সৎবোনের সঙ্গে বিয়ে, তুতানখামেনের মমি ঘিরে ‘অলৌকিক’ ঘটনা

আপডেট সময় ১০:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২