সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

প্রথম দিনেই লিডের সম্ভাবনা জাগাল বাংলাদেশ

ঘটনাবহুল প্রথম দিন পার করল মিরপুর টেস্ট। দিনে খেলা হয়েছে ৮০ ওভারেরও কম। প্রথম দিনের প্রথম সেশন থেকেই দাপট দেখাচ্ছে স্পিনাররা। উইকেট পড়েছে ১৫টি। সবকটিই স্পিনারদের শিকার। বাংলাদেশকে স্রেফ ১৭২ রানে গুটিয়েও তাই স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। সফরকারীদের দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে প্রথম দিনেই লিডের আশা জাগিয়েছে স্বাগতিকরা।

১২.৪ ওভারে ৫ উইকেটে ৫৫ রানে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে এখনও তারা ১১৭ রানে পিছিয়ে। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে প্রথম দিনের খেলা।

মেঘাচ্ছন্ন কন্ডিশনে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নিউ জিল্যান্ডের স্পিন পরীক্ষার সামনে ত্রিশ পেরোতে পেরেছেন স্রেফ দুই ব্যাটসম্যান। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া মুশফিক খেলেছেন ৩৫ রানের ইনিংস। শাহাদাত হোসেন করেছেন ৩১ রান।

নিউ জিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

পরে ব্যাটিংয়ে নেমে শুরুতে পাল্টা আক্রমণের পথে হাঁটার চেষ্টা করেন ডেভন কনওয়ে। তাকে বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। পরে তাইজুলও উইকেট শিকারে যোগ দিলে একে একে ড্রেসিং রুমের পথ ধরেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল।

১৭ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ২ উইকেট নিয়েছেন ২৯ রানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

প্রথম দিনেই লিডের সম্ভাবনা জাগাল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩