ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আচমকা পিকের বিদায়

অবসরের আগে কিছু হলেও ইঙ্গিত থাকে। বর্ণিল ক্যারিয়ারের ভার নিশ্চয়ই আছে! কিন্তু জেরার্দ পিকে সেসবে আগ্রহ কোথায়? আচমকাই দিলেন অবসরের ঘোষণা। বার্সেলোনার জার্সিতে ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলতে নামছেন তিনি।

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পিকে। জাতীয় দল স্পেনের জার্সি অনেক আগেই খুলে রেখেছেন। এবার ক্লাব ফুটবলেরও ইতি টেনে দিলেন। আগামীকাল (শনিবার) আলমেরিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ বার্সেলোনার। ওই ম্যাচ খেলেই পেশাদার ফুটবল থেকে অবসরে যাবেন এই ডিফেন্ডার।

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেও ন্যু ক্যাম্পে ফেরার আগাম ঘোষণা দিয়ে রাখলেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘আমি এই ক্লাবটির পাঁড় সমর্থক। সেই ছোটবেলার থেকে এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা। এবং আপনারা অবশ্যই আমাকে জানেন, শিগগিরই আমি ফিরবো। ক্যাম্প ন্যুতে দেখা হচ্ছে।’

১৯৯৭ সালে বার্সেলোনার একাডেমি লা মাসিয়া দিয়ে যাত্রা শুরু পিকের। তবে ২০০৪ সালে তিনি পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর ২০০৮ সালে আবার ফিরেন ন্যু ক্যাম্পে, বার্সেলোনার মূল দলে। শুরুতেই পেপ গার্দিওয়ার অধীনে জিতেছিলেন ঐতিহাসিক ট্রেবল।

জাতীয় দলের জার্সিতেও তার সাফল্য ঈর্ষণীয়। ২০১০ সালে স্পেনের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। দুই বছর পর জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আচমকা পিকের বিদায়

আপডেট সময় ০৩:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২