ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

টেকনোক্র্যাট তিন মন্ত্রীর পদত্যাগ

ঢাকা: মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও।

রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গতবারের মতো এবারও টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীরা পদত্যাগ করলেন। এদের মধ্যে দুইজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তারা মন্ত্রী পরিষদ বিভাগে জেনে নেওয়ার কথা বলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এরপর বিকেলে তারা পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেননি। সন্ধ্যা ৭টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কিছু জানাননি।

তিনজনের পদত্যাগপত্র গৃহীত হলে মন্ত্রিসভায় মন্ত্রীদের সংখ্যা দাঁড়াবে ২৩, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী তিন জন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনের আগেও টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করেন। তবে ওই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেননি। এরআগে, ২০১৪ সালের নির্বাচনের আগে মন্ত্রিসভা ছোট করা হয়। তখন ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রী পদত্যাগ করলে ২৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

টেকনোক্র্যাট তিন মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩