ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

যাত্রী নেই মহাখালী টার্মিনালে তবে চলছে গণপরিবহন

ঢাকা: বিএনপি-জামাআত ও সমমনা দলগুলোর পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। তবে অন্য দিনের মতোই ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

থেমে-থেমে টার্মিনাল থেকে কম সংখ্যক দূরপাল্লার বাস ছাড়লেও সেগুলো প্রায় যাত্রীশূন্য৷
সোমবার (১৩ নভেম্বর) সরেজমিনে রাজধানীর মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। চিরাচরিত মহাখালী বাস টার্মিনাল প্রায় যাত্রীশূন্য।

তবে, ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রী এবং গণপরিবহণের চাপ রয়েছে৷ এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর পরিবহনের হেলপার রাশেদ বাংলানিউজকে বলেন, অন্য দিনের তুলনায় আজ সড়কে গাড়ির চাপ বেশি। আসলে কয়দিন আর বসে থাকব? সবারই জীবন-জীবিকার তাগিদ আছে। চাইলেও তো বাস বন্ধ করে বসে থাকতে পারি না।

এই সড়কে চলাচলকারী বলাকা পরিবহনের বাস চালক হাবিব বাংলানিউজকে বলেন, গতকাল বাস বন্ধ রেখেছিলাম। কিন্তু আমাদের অবস্থা তো বোঝেনই। বসে থাকলে চলবে না। তাই ঝুঁকি আছে জেনেও বের হয়েছি। ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়েছি।

এদিকে, দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী নেই বললেই চলে। টাঙ্গাইল অভিমুখী জলসিঁড়ি এক্সপ্রেসের চালক শাহ আলম বলেন, আর কতদিন বসে থাকব। এভাবে তো চলে না। অল্প কিছু টাকা হাতে ছিল। স্টাফসহ খেয়ে শেষ করেছি। এখন বাধ্য হয়েই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আজ সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

যাত্রী নেই মহাখালী টার্মিনালে তবে চলছে গণপরিবহন

আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩