ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

অবরোধ: বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পারাপার পৌনে ১৪ হাজার গাড়ি

সিরাজগঞ্জ: এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সব রুটে ক্রমশই যান চলাচল বাড়ছে।

স্থানীয় গণপরিবহনের পাশাপাশি চলতে শুরু করেছে দূরপাল্লার পরিবহন।

তবে এ মহাসড়কজুড়ে পুলিশ ও বিজিবির কড়া পাহারা লক্ষ্য করা গেছে। ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় পৌনে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড়, মুলিবাড়ী, কড্ডা, হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ, ঘুরকাসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়- অবরোধ উপেক্ষা করে চলছে ট্রাক, পিকআপভ্যান, কাভার্ডভ্যানসহ বিভিন্ন পণ্যবাহী পরিবহন। হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় থেকে দূরপাল্লার যানবাহনও চলাচল করতে দেখা যায়। এছাড়াও যাত্রীবাহী লোকাল বাসও চলাচল করছে।

এদিকে সকালে ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, স্বাভাবিকের চেয়ে কম হলেও যান চলাচল ধীরে ধীরে বাড়ছে। স্বাভাবিক থাকলে ২৪ ঘণ্টায় ১৪/১৫ হাজার গাড়ি এ রুট দিয়ে চলাচল করে। এখন ৫ থেকে ৬ হাজার গাড়ি চলছে। মহাসড়ক জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, সকালে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে ঢিল দেয় অবরোধকারীরা। পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, বুধবার (৮ নভেম্বর) ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৮৭১টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় ৭৪২৬টি ও পশ্চিম টোল প্লাজায় পারাপার হয়েছে ৬৪৪৫টি গাড়ি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

অবরোধ: বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পারাপার পৌনে ১৪ হাজার গাড়ি

আপডেট সময় ০৪:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩