ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

গাজীপুর: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভ থেকে একসঙ্গে দুই বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দেন শ্রমিকরা। তখন যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ করছেন। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো অবরোধ করেছেন। এক পর্যায়ে তারা দুইটি বাসে আগুন দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, দুই বাসে আগুন

আপডেট সময় ১২:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩