ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা: নৌকা-পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ

খুলনা: খুলনা সার্কিট হাউস মাঠে নৌকা ও রেললাইনসহ পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ। ৬৫ জন শ্রমিক রাত-দিন কাজ করছেন মঞ্চ তৈরিতে।

আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চলছে এমন প্রস্তুতি।
সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরির কাজে নিয়োজিত সিটি ডেকোরেটর মালিক জাহিদুল ইসলাম বাবু বাংলানিউজকে বলেন, খুলনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরি করতে ৬৫ জন শ্রমিক কাজ করছেন। জনসভা মঞ্চসহ প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

খুলনা মহানগর আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার খুলনা আসাকে কেন্দ্র করে নগরীতে সাজ সাজ রব বিরাজ করছে। সার্কিট হাউসের পশ্চিম দিকের আবাহানী ক্লাব প্রান্তে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের উপরের দিকটা রেললাইনসহ পদ্মা সেতুর আদলে তৈরি করা হচ্ছে। আর নিচের দিকে নৌকার আদলে তৈরি করা হচ্ছে। মঞ্চে মোট ৪০০ জন বসতে পারবেন। মূল মঞ্চ লম্বায় ৯০ ফুট ও চওড়ায় ৪০ ফুট। এ ছাড়া মূল মঞ্চের সামনে নৌকার আদলে ১২৫ ফুট লম্বা। মঞ্চের উচ্চতা সাড়ে ১৩ ফুট। সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকবে কলরেডী ঢাকা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা আসাকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের প্রবেশ পথসহ প্রধান প্রধান সড়কে তৈরি করা হচ্ছে অসংখ্য তোরণ। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ঐতিহাসিক খুলনা সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ওইদিনের জনসভা হবে স্বাধীনতা পরবর্তী স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা: নৌকা-পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ

আপডেট সময় ১২:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩