ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে

মহাসমাবেশে পুলিশ হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ

ঢাকা: বিএনপির মহাসমাবেশ নিহত পুলিশ সদস্য মো আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন তাহলেই আন্দোলন করবেন, অন্যথায় নয়৷ মুক্তিযুদ্ধ সন্তান সংসদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে ও মহাসচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, এম টিপু সুলতান, যুগ্ম মহাসচিব মো. ইসমাইল, মো. জুয়েল মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদক মালতি আরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ

মহাসমাবেশে পুলিশ হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩