ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম  বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পক্ষ -২০২৬ পালিত মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিনে ৭০ গ্রাম গাঁজাসহ জয়নাল আটক

এমন কী করেছি যে আস্থায় যেতেই পারছি না: ইসি রাশেদা

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা কী এমন করেছি যে, আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না।

আমাদের ওপর আস্থা আনাই যাচ্ছে না, আস্থায় নেওয়াই যাচ্ছে না।

বুধবার (৪ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত ‘অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এমনটি বলেন।
রাশেদা সুলতানা বলেন, শুদ্ধ ভোটার তালিকা, অবাধ নির্বাচন, এটিই মূলত ইসির কাজ। জনগণ যাদের চাইবে, তারা নির্বাচিত হবেন। এ নিয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কোনো সমস্যাও নেই। প্রসঙ্গক্রমে আমাদের রাজনৈতিক বলয় অন্য রকম হয়ে গেছে। এরই ডালপালা হিসেবে সবাই বলছে, ইসি কেন সবাইকে নির্বাচনে আনার দায়িত্ব নিচ্ছে না! আমি বলতে চাই দায়িত্বটা আসলে আমাদের না। আমরা দলগুলোকে নিয়ে বসেছিলাম।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এজন্য আমরা সংলাপ করেছি। যারা আসছে না, তাদেরও আমরা একাধিকবার ডেকেছি। সিইসি ব্যক্তিগতভাবেও চিঠি দিয়েছিলেন। তারা কিন্তু আসেনি। এখন আস্থা নেই। আস্থায় আনারও একটা বিষয় আছে। যারা এ রকম বলছেন ইসির মোটেই সদিচ্ছা নেই যে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এই ধারণা অমূলক।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা যেটাই করছি, সেটাই নাকি লোক দেখানো। আমরা যেটাই করছি, সেটাই নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছি। আমরা এ পর্যন্ত এই দেড় বছরে এমন কী কাজ করেছি, সবার কাছে সবিনয়ে প্রশ্ন রাখতে চাই, যে কাজের জন্য আস্থায় আমরা যেতেই পারছি না, নেওয়াই যাচ্ছে না। কী এমন করেছি, এটা আমরা জানার একটা আকুলতা।

কর্মশালায় সিইসি, অন্য নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশন জ্যেষ্ঠ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ

এমন কী করেছি যে আস্থায় যেতেই পারছি না: ইসি রাশেদা

আপডেট সময় ০৩:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩