ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

হিরক রাজার মতো আপনাদেরও শেষ পরিণতি হবে বললেন মির্জা আব্বাস

দেশকে বর্তমান সরকার হিরক রাজার দেশে পরিণত করেছে বলে উল্লেখ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তাই হিরক রাজার যেমন শেষ পরিণতি হয়েছিল আপনাদেরও তাই হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “দেশ আজ মারাত্মক হারে ঋণ খেলাপিতে দাঁড়িয়েছে। কারা এ অর্থ পাচার করেছে তা ক্রমান্বয়ে প্রকাশ করা হবে। এ অর্থের হিসাব পই পই করে দিতে হবে। এতে দেশের জনগণের হক আছে। দেশ দেউলিয়া হওয়ার পথে। ডলারের রিজার্ভ শূন্যের কোঠায় ঠেকেছে। গত ১৫ বছর দেশে সীমাহীন লুটপাট চলেছে। ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ হাজার কোটি টাকায়।”

তিনি বলেন, “আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য। কোনো রাজা-রানির রাজত্ব করার জন্য নয়। দেশে আজ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। দেশ আজ হীরক রাজার দেশে পরিণত হয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। এখন দড়ি ধরে টান দেওয়ার সময় এসে গেছে।”

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “আপনারা উদ্দীপ্ত হন, সম্মিলিত হন। ইনশাআল্লাহ, আমরা দড়ি ধরে টান দিবো। এই হীরক রাজা আর থাকবে না।”ঝিনাইদহে সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা সভা শেষে দুপুর ১২টার দিকে রোড মার্চ মাগুরা জেলার উদ্দেশ্যে রওনা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

হিরক রাজার মতো আপনাদেরও শেষ পরিণতি হবে বললেন মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩