ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নোয়াখালীতে কান্না করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যা, মা গ্রেপ্তার ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম

হত্যাসহ একাধিক মামলাএরশাদ হাজারীবাগে আটকর আসামী 

হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এরশাদকে  রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামীর নাম  মো: এরশাদ মাতুব্বর (৩৪)। ফরিদপুর জেলার সালথা থানার গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের পুত্র, ঘটনার পর থেকে দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর তাকে আটক করে র‌্যাব।
আজ মঙ্গলবার  বিকেলে র‌্যাব-১০  এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম   জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গতকাল সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ঝটিকা  অভিযান চালায়।

অভিযানকালে র‌্যাব সদস্যরা হত্যা মামলাসহ মোট ৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং দীর্ঘ ৯ বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বর (৩৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি এরশাদ ফরিদপুরের সালথা থানা এলাকায় ওই  হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী  এরশাদ মাতুব্বর ওই হত্যাকান্ডের পর থেকে আত্মগোপনে চলে যায়,গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো।

সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানার হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল,গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

হত্যাসহ একাধিক মামলাএরশাদ হাজারীবাগে আটকর আসামী 

আপডেট সময় ০৬:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩