ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিয়েতনামে ভবনে ভয়াবহ আগুন, ৫০ জনের মৃত্যু

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি নয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ অন্তত ৫০ জনের প্রাণহানি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম দ্যান ত্রির প্রতবেদনে বলছে , বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। ভবনটি থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানান, “সাহায্য চাওয়া অনেক মানুষের চিৎকার শুনতে পেয়েছি। কিন্তু আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতটাই বদ্ধ ছিল যে, বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। হতাহতদের বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ওই সময় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

গেল বছর ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চিন মিনহে গত বছর একটি তিন তলা ভবনে আগুন লেগে ৩২ জনের প্রানহানি হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভিয়েতনামে ভবনে ভয়াবহ আগুন, ৫০ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩