ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

ঝিকরগাছায় নারী চোর চক্রের ৪ সদস্য আটক

যশোরের ঝিকরগাছা উপজেলায় কৌশল অবলম্বন করে নারীদের গলা থেকে স্বর্ণের চেইন চোর চক্রের চার নারী সদস্যকে হাতেনাতে আটক করে , উত্তেজিত জনতা তাদেরকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন জাহানারা বেগম (৫০) নামে ভুক্তভোগী এক নারী। উক্ত অভিযোগে আসামিরা হলো ১। ফাতেমা আক্তার (২৬), স্বামী পারভেজ মিয়া, ২। মরিয়ম বেগম (২৫), স্বামী ছট্টু মিয়া, ৩। আমারুপ বেগম (৩০), স্বামী রাসেল মিয়া, ৪। রিফুজা খাতুন (২৫), স্বামী ওলিল মিয়া। সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

অভিযোগ সুত্র থেকে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর হতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান আছে। জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে আসা মহিলাদের লাইনে এই চারজন কৌশলে ধাক্কাধাক্কি করে গত তিনদিনে ৮ জন নারীর গলা থেকে ৮ টি স্বর্ণের চেইন চুরি করে। চুরির ঘটনা জানাজানি হলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সবাই সতর্কতা অবলম্বন করে। এরই মধ্যে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে কৃষ্ণনগর গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী কদবানু লাইনে থাকা অবস্থায় তার গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেওয়ার সময় কদবানু একজনকে ধরে ফেলে এবং চিৎকার দেন। তার চিৎকারে আশেপাশের মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে ঐ নারী চোর চক্রের আরও আরও তিনজন সহ মোট চারজনকে আটক করে হালকা মারধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গত ৩ দিনে তারা আনুমানিক ৫ লক্ষ ১৮ হাজার টাকার মোট আটটি স্বর্ণের চেইন চুরি করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, চুরির ঘটনায় চারজনের নামে একটি মামলা রুজু হয়েছে। মামলা নং ১৫, তারিখ ১২/৯/২৩ ইং। আসামীরা সবাই থানা হেফাজতে আছে। তাদেরকে বুধবার (১৩ সেপ্টেম্বর) কোর্টে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

ঝিকরগাছায় নারী চোর চক্রের ৪ সদস্য আটক

আপডেট সময় ১০:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩