ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

জামালপুরে ডেঙ্গুতে এক শিক্ষার্থী মৃত্যু

জামালপুরে ডেঙ্গুতে রোহান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি পৌর শহরের আলিহারপুর গ্রামের আজিজুল হকের ছেলে। রোহান এ বছর এসএসসি পাশ করেছেন।

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে ডেঙ্গু উপসর্গ নিয়ে রোববার তিনি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

রোহানের পরিবার সূত্রে জানা গেছে, গত পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন রোহান।

বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপের দিকে গেলে রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, শিক্ষার্থী রোহানের ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হলো।

তিনি আরো জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জে দু’জন, ইসলামপুরে একজন, সরিষাবাড়ীতে একজন ও দেওয়ানগঞ্জে একজন।

এছাড়া এখন পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

জামালপুরে ডেঙ্গুতে এক শিক্ষার্থী মৃত্যু

আপডেট সময় ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩