সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

খেলা দেখে সময় পার করছেন বিনিয়োগকারীরা

আবারও কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন যথাসময়ে শুরু হয়নি। ফলে বিনিয়োগকারীরা ব্রোকার হাউজগুলোতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট ম্যাচ দেখে সময় পার করছেন। কেউ কেউ খেলা দেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করছেন।

রুপালি ইনভেস্টমেন্টের কর্মকর্তা সাইফুদ্দিন  বলেন, সফটওয়ার বিপর্যয়ের কারণে ডিএসইর লেনদেন বন্ধ থাকায় হাউজে বসে বিনিয়োগকারীরা খেলা উপভোগ করছেন।

উল্লেখ্য, সপ্তাহের প্রথম কর্মদিবস সকাল সাড়ে ৯টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১০টায় ৪৫ মিনিটেও লেনদেন শুরু হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই সময় লেনদেন শুরু হয়নি। এরপর দুই দফা সময় বাড়িয়ে বেলা ১১টায় লেনদেন শুরুর প্রত্যাশা করছি।

এর আগে গত ২৪ অক্টোবর (সোমবার) লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় কারিগরি ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায় (বেলা ১০টা ৫৮ মিনিটে)। কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত ওইদিন কারিগরি ত্রুটির সমস্যার সমাধান হয়নি।

তবে ২টার পর সমস্যার সমাধান হলে ২টা ১০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময়ে ২০ মিনিট লেনদেন হয়। বিষয়টি খতিয়ে দেখতে ওইদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

খেলা দেখে সময় পার করছেন বিনিয়োগকারীরা

আপডেট সময় ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২