ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ১কেজি ৬০০ গ্রাম হেরোইন সহ এক জন আটক

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন বাজারের ব্যাগে অভিনব কায়দায় সবজির মধ্যে লুকিয়ে পাচারের সময় ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৯ আগস্ট) রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী ডাইংপাড়া মোড় (বাসস্ট্যান্ড সংলগ্ন) একটি মিষ্টির দোকানের সামনে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী (৩০) সে নাটোর সদর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ী নাটোর হলেও গত কয়েক মাস ধরে সে চাঁপাইনবাবগঞ্জে কাজ করে। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আরও জানান, আটক করার সময় তার হেফাজতে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে ০১ কেজি হিরোইন আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টে আরো ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উল্লেখ্য উক্ত আসামীর নামে পূর্বের আরো ০৩টি মাদক মামলা রয়েছে।

এ ব্যপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে ১কেজি ৬০০ গ্রাম হেরোইন সহ এক জন আটক

আপডেট সময় ১০:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩