ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

তারেক-জোবাইদার রায়: বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণা করা হবে আজ (২ আগস্ট)। দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে।

এদিকে মামলার রায়কে কেন্দ্র করে আদালতের সামনে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান আছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে আইনজীবীদের সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই তারা বিক্ষোভ মিছিল করছেন।

অন্যদিকে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল থেকেই আদালত পাড়ায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এমনকি মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্যও।

দুপুর ১২টায় আদালত পাড়া ঘুরে দেখা গেছে, প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

তারেক-জোবাইদার রায়: বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় ১২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩