ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এক সন্তানকে ফেলে রেখে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছেন প্রবাসী ইকবালের স্ত্রী।

৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সাথী বেগমের সাথে (২২) বিয়ের ৪ বছরের মাথায় সৌদি আরবে পাড়ি জমান স্বামী ইকবাল পাটোয়ারী (২৮)

এক সময় উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলমগীর মাঝির ছেলে তুহিন ওরফে সুজন এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। অবশেষে তার হাত ধরেই তিনি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

১৫-০৭-২০২৩ তারিখ সকালে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রবাসী ইকবাল পাটোয়ারী ওই গ্রামের কাঞ্চন পাটোয়ারীর ছেলে।

প্রবাসী ইকবাল বাবা কাঞ্চন পাটোয়ারী জানান,৪ বছর আগে তার ছেলে ইকবাল পাটোয়ারীর সঙ্গে ভোলা উপজেলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো.জাকির হোসেনের মেয়ে সকিনা ওরফে সাথী বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। ইকবাল-সাথীর ১টি মেয়ে আছে। বিয়ের ৪ বছর পর ইকবাল বিদেশে (সৌদি আরব) চলে যান।

তিনি আরও বলেন, আমার ছেলের বউ কিছু দিন আমাদের বাড়ীতে, কিছু দিন তাদের বাড়ীতে বেড়াতে যেতেন,এইভাবে তাদের বাড়ি ও আমাদের বাড়ীতে যাতায়াত করতেন। গত ঈদুল আজহার পরে আমার ছেলের স্ত্রী ও নাতীনকে নিয়া তাদের বাড়ীতে বেড়াতে যায়। গত ১৫-০৭-২০২৩ তারিখে আমার ছেলের স্ত্রী ও নাতীনকে আমাদের বাড়ীতে নিয়ে আসার জন্য আমার স্ত্রী তাদের বাড়ীতে গেলে জানতে পারে সকাল ৯ টার দিকে আমার ছেলের স্ত্রী সাথী বেগম নিখোঁজ হন। এই ঘটনা আমার স্ত্রী আমাকে জানালে তাৎক্ষণিক আমিসহ আমার নিকটতম আত্মীয়-স্বজনদের বাসায় গিয়ে অনেক খোঁজ খুঁজি করে না পেয়ে ভোলা সদর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করি। ঘটনার কয়েক দিন যাওয়ার পর লোকমুখে শুনতে পাই,উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলমগীর মাঝির ছেলে তুহিন ওরফে সুজন মাঝির সাথে অনেক দিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক।

এ বিষয় আলমগীর মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর তার বাড়িতে গিয়েও কোনো পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়ির নারীরা জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কিন্তু তুহিন ওরফে সুজন মাঝি কয়েকদিন ধরে বাড়িতে নেই। কোথায় আছে তাও জানেনা।

ভোলা মডেল সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি শাহিন ফকির বলেন- এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী

আপডেট সময় ০২:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩