ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

গোমতী নদীতে বিআইডব্লিউটিএ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ

গোমতী নদীর তীর দখল করে গড়ে উঠা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন গোমতী ব্রীজ ও এর আশপাশের এলাকার ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ, চার লক্ষ টাকায় বালু নিলাম ও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড  করেছে বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদী বন্দর কর্তৃপক্ষ।

রবিবার (৩০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম। তিনি বলেন,  এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ৬টি পাকা,আধা পাকা স্থাপনা, ২টি বাঁশের জেটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে চার লক্ষ টাকায় বিক্রি করা হয়। একই সময় নদীর জায়গায় বালু রাখার অপরাধে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

গোমতী নদীতে বিআইডব্লিউটিএ’র অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩