ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আলেম-ওলামাদের মুক্তি না হলে পরিণতি ভয়াবহ হবে : নুর

গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, জেলে আটক সকল আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে তা না হলে এই সরকারের পরিণতি ভয়াবহ হবে। আর নয় ছয় করে পার পাবে না এ বিনাভোটের সরকার। ভারতের সহযোগিতায় আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। দিল্লির তাঁবেদারি করে আর ক্ষমতায় থাকা যাবে না।

শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর বিজয় নগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি। এ সময় সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, আপনারা সারাদেশে আপামর জনতাকে সংগঠিত করুন, খুব শিগগিরই সরকার পতনের ডাক আসবে। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে যেই বিরোধী দলই সরকার পতনের ডাক দেবে, সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে।

নুর আরও বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলোর ব্যয় বাড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাট করার সুযোগ করে দিয়েছে। উন্নয়নের মহাসড়কের কথা বলে সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে এসেছে। এই লুটপাটকারী সরকারকে ক্ষমতায় রাখা যাবে না।পুলিশকে উদ্দেশ করে নুর বলেন, আপনারা বেআইনি নির্দেশ পালন করবেন না, জনগণের পাশে থাকুন। আমরা কথা দিচ্ছি, সরকার পতন হলে আপনাদের কারো চাকরি যাবে না। ছাত্র, যুব ও আপামর জনতাদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসান, ব্রি. হাবিবুর রহমান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, সোহরাব হোসেন, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তামান্না ফেরদৌস শিখা, ফাতেমা তাসনিম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আলেম-ওলামাদের মুক্তি না হলে পরিণতি ভয়াবহ হবে : নুর

আপডেট সময় ১১:০০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২