ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার

সপরিবারে আজ ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র

প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়র আট দিনের সফরে পরিবার নিয়ে শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আসছেন।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। তিনি অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।

কেনেডি জুনিয়রের পরিবারের সদস্যদের মধ্যে সফরে সঙ্গে থাকবেন তার স্ত্রী  ড. ক্যাথরিন ‘কিকি’ কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ২৬৪-এর নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সপরিবারে আজ ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র

আপডেট সময় ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২