ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১২২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৭০২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ১০ জন। মারা গেছেন ২২৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৮ জন।

উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মৃত্যু বরণ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি, হাসপাতালে ২৩৬১

আপডেট সময় ০১:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩