ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

মুগদা হাসপাতালে রোগী ভর্তি আর সম্ভব নয়: স্বাস্থ্য অধিদফতর

দেশজুড়ে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ! হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে অবস্থায় চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়। বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এমন অবস্থায় নতুন করে সেখানে আর কোনও ডেঙ্গু রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, “মুগদা হাসপাতালে আর ডেঙ্গু রোগী নেওয়া সম্ভব নয়। বর্তমানে মুগদায় এক বেডে ২ জন রোগী রয়েছে। নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।”

অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর বলেন, “সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আমরা বেড বৃদ্ধি করছি। তবে, মুগদায় নতুন করে আর বেড দেওয়া সম্ভব না।”

তিনি বলেন, “ঢাকার বাহিরে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রোগীদের ঢাকামুখী প্রবণতা বাড়ছে। সবাই যদি ঢাকায় এসে পড়ে তবে এখানে একটা ক্রাইসিস তৈরি হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

মুগদা হাসপাতালে রোগী ভর্তি আর সম্ভব নয়: স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় ১১:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩