ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ১ আগস্ট: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, “আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে।”

এর আগে গেল বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ১ আগস্ট: রেলমন্ত্রী

আপডেট সময় ০৫:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩