ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

লালমনিরহাটে বিএসটিআইয়ের অভিযানে ১৫০০০ টাকা জরিমানা ও নিলফামারীতে পাম ওয়েল প্রতিষ্ঠান সীলগালা

অদ্য ২৪.০৭.২০২৩ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে- (১) মেসার্স মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, বিসিক শিল্প নগরী, লালমনিরহাট উক্ত প্রতিষ্ঠানের ব্রেড, বিস্কুট, কেক পণ্যসমুহের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি (২) মেসার্স নিউ মিতু আইসক্রিম ফ্যাক্টরি, বিসিক শিল্প নগরী, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত আইসক্রিম পণ্যের বিএসটিআই লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেসার্স দৌলা ফিলিং স্টেশন, খাতাপাড়া, লালমনিরহাট, পেট্রোল, ডিজেল ও অকটেন পরিমাপে সঠিকতা পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কার্যালয়, লালমনিরহাট। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)

এছাড়াও নীলফামারী জেলায় আরেটকটি টিমের সার্ভিল্যান্স অভিযানে নীলফামারী জেলা সদরের কচুকাটা বাজারে মেসার্স আবে হায়াত এগ্রো ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানটিতে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে বাধ্যতামূলক পণ্য সয়াবিন ও পাম ওয়েল তেল উৎপাদন,সংরক্ষণওবিক্রয়-বিতরণ করায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয় এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বিএসটিআই, বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার, প্রকৌঃ জুনায়েদ আহমেদ উক্ত মালামাল জব্দ করেন। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

লালমনিরহাটে বিএসটিআইয়ের অভিযানে ১৫০০০ টাকা জরিমানা ও নিলফামারীতে পাম ওয়েল প্রতিষ্ঠান সীলগালা

আপডেট সময় ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩