ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নোয়াখালীতে কান্না করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যা, মা গ্রেপ্তার ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ

জো বাইডেনও বাংলাদেশকে অনুসরণ করতে চান বললেন বিএসএমএমইউ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বের মধ্যে তিনি অন্যতম শীর্ষ স্থানীয়।

তিনি বলেন, বিশ্বের দু’একজন নেতার নাম বলতে গেলে শেখ হাসিনা নামটি উচ্চারণ করতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত বাংলাদেশের কোনো কোনো বিষয় তার দেশে অনুসরণ করতে চান।

রবিবার (২৩ জুলাই) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভা কক্ষে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের কারণে বছরে প্রায় ১২ হাজার মহিলা মৃত্যুবরণ করেন।

এ সময় তিনি বলেন, এই দুটি ক্যান্সারে বছরে আক্রান্ত হন প্রায় ২১ হাজার। এর মধ্যে ১৩ হাজার মহিলা আক্রান্ত হন জরায়ু ক্যান্সারে এবং ৮ হাজার আক্রান্ত হন স্তন ক্যান্সারে। তাই স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য জানান, কোনো মা-বোনের স্তনে চাকার মতো সমস্যা দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করতে হবে। ব্রেস্ট ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে মানুষকে বিস্তারিত জানাতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংসহ চিকিৎসা সেবা কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখছে।

তিনি উপজেলা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি লেভেলসহ স্ক্রিনিং প্রোগ্রামকে দেশব্যাপী বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ কে এম নূরুন্নবী কবির, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মো. আব্দুস সালাম খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. অনুপ কুমার মজুমদার, প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জো বাইডেনও বাংলাদেশকে অনুসরণ করতে চান বললেন বিএসএমএমইউ ভিসি

আপডেট সময় ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩