ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক জন নিহত ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে মোঃ সেলিম মিয়া (৩০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছে। সে পৌর এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত- সাবাজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গতকাল শনিবার ছিল দু’টি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে শরীফনগর গ্রামের মৃত- সাবাজ মিয়ার পুত্র ও ফুটবল খেলার অন্যান্য দর্শকদের সহিত দর্শক সেলিম মিয়া (৩০) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এদিকে ওই খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রকি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে লাইছম্যান রকি মিয়ার নেতৃত্বে তার স্বজনরা দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালায়। হামলায় সেলিম গুরুতর আহত হয়। আশংখাজনক অবস্হায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক জন নিহত ।

আপডেট সময় ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩