ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পদ্মায় ডুবির ২৬ ঘন্টা পরে উদ্ধার সিয়াম, এখনো নিখোঁজ সাজিদ

পদ্মায় নিখোঁজের ২৬ ঘণ্টা পরে উদ্ধার হল সিয়ামের (১১) মরদেহ। আজ শনিবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজশাহী জেলা চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সিয়াম রাজশাহী মহানগরীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে। এছাড়া নিহত সিয়াম নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক বলেন, সকাল থেকে তাদের উদ্ধার অভিযান চলছে। তার অংশ হিসেবে চারঘাটে ইউসুফপুর এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় ভেসে যাওয়া সিয়ামকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তবে এখনো সাজিদ (১২) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাজশাহী নৌ পুলিশের এসআই শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, চারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিয়ামের। সেখানে আমাদের নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে নগরী সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই কিশোর। তারা হলো- চর সাতবাড়িয়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১১) ও চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিদ (১২)। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

পদ্মায় ডুবির ২৬ ঘন্টা পরে উদ্ধার সিয়াম, এখনো নিখোঁজ সাজিদ

আপডেট সময় ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩