ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বাহুবলে মডেল মসজিদের নির্মাণকাজে নেই অগ্রগতি

হবিগঞ্জের বাহুবলে মডেল মসজিদের নির্মাণকাজে অগ্রগতি নেই, গত তিন মাস যাবত নির্মাণকাজ বন্ধ রয়েছে।

গত ২০১৯ সালের জুনে কার্যাদেশ দেওয়া মসজিদগুলো ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, অর্থাভাবে তারা কাজ করতে পারেনি। সম্প্রতি প্রায় ১৩ কোটি টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। চুক্তিমূল্যে কাজ শেষ করতে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের ম্যানেজার ইমরুল হক জানান, সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। দুই বছর আগে উপজেলা সদরে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সেখানে কিছু পাইলিংয়ের জন্য পিলার তৈরি করে ফেলে রাখা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ নির্মাণকাজের পাইলিংয়ের কিছু কাজ হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করলেও কাজ বাস্তবায়ন নিয়ে আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। এদিকে, জনৈক ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনাকে পাওয়া যায়নি।

অনেকেই জানিয়েছেন, ওই ঠিকাদার এখন আর এলাকায় দেখা মিলেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

বাহুবলে মডেল মসজিদের নির্মাণকাজে নেই অগ্রগতি

আপডেট সময় ০১:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩