ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়ায় ইঞ্জিন বিকল হয়ে আধাঘণ্টা আটকা দোলনচাঁপা ট্রেন

আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার ইঞ্জিন বিকল হয়ে বগুড়ার শহরের মাঝপথে থেমে যায়। শহরের ১ নম্বর রেলঘুমটি সেলিম হোটেলের সামনে রোববার (১৬ জুলাই) দুপুর চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমটির দু পাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া রেল স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট সাজেদুর রহমান সাজু।

তিনি জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন বিকেল চারটার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছায়। কিন্তু স্টেশনের প্রবেশের আগে সিগন্যাল গেটে (রেলঘুমটি) ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় আধাঘণ্টা ধরে দোলনচাঁপা ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে।

রেল সুপার সাজেদুর বলেন, পরে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়।

বিকেলে ১ নম্বর রেল ঘুমটি এলাকায় গিয়ে দেখা যায় একাধিক যানবাহন সড়কের ওপর আটকে আছে। পথচারীরা দাঁড়িয়ে থাকা ট্রেনের বগি দিয়ে চলাচল করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

বগুড়ায় ইঞ্জিন বিকল হয়ে আধাঘণ্টা আটকা দোলনচাঁপা ট্রেন

আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩