ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আফগানদের হারের কারণ জানালেন রশিদ খান

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয়ের হাসি হেসেছে টাইগাররা। ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তানকে সিলেটে ২ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। শেষ ওভারে পেসার করিম জানাতের হ্যাটট্রিকে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। তবে, শেষমেশ স্নায়ুচাপ ধরে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়-শরিফুলরা।

ওয়ানডে সিরিজের দাপুটে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে এমন শুরু কিছুতেই মানতে পারছেন না আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে হারের কারণ জানিয়ে রশিদ বলেন, ‘মাঠ ভেজা থাকায় আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। তাতে আমাদের শক্তি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। তারপরও আমরা ভালো বোলিং করেছি। বল হাতে যতটুকু করা যায়, তার সবটা আমরা আদায় করেছি।’

আফগান অধিনায়ক আরও যোগ করেন, ‘আমাদের আরও ২০ থেকে ২৫ রান বেশি হলে ভালো হতো। প্রথম সারির ব্যাটসম্যানরা একটু সাবধান হলে সেটি সম্ভব ছিল। যদিও মনে হয়েছিল এই রান যথেষ্ট। তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো সময়ে ম্যাচ বের হয়ে যেতে পারে। নবি দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে গেছে এবং খেলাটিকে জমিয়ে তুলেছে। তার হাফ সেঞ্চুরি অসাধারণ ছিল। এভাবেই সবাইকে দায়িত্ব নিতে হবে।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামীকাল রবিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আভারী ওভারসিসের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

আফগানদের হারের কারণ জানালেন রশিদ খান

আপডেট সময় ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩