ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা মনোহরগঞ্জে পিতা হত্যা মামলায় ৩ ছেলের মৃত্যুদণ্ড

কুমিল্লার মনোহরগঞ্জে পিতাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যোককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত এর বিচারক রোজিনা খাঁন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ অহিদ উল্লাহ ও মোঃ শহিদ উল্লাহ।

মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ২৬ আগষ্ট কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি এলাকায় জমি না লিখে দেওয়ায় পিতা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। এ ঘটনায় নিহত আব্দুল করিমের ২য় স্ত্রী মোসাম্মদ সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অতিরিক্ত সরকারী কৌশলী নুরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের ধরে নিহতের তিন ছেলে, নাতি ও স্বজরা তাকে পিটিয়ে হত্যা করে। মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনের স্বাক্ষ্য আদালত গ্রহন করেন। আদালত এ মামলায় আট জনের মধ্যে তিনজনকে মৃত্যুদন্ড প্রদান করে এবং বাকিদের খালাস প্রদান করেন। রায়ের সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক ছিলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

কুমিল্লা মনোহরগঞ্জে পিতা হত্যা মামলায় ৩ ছেলের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩